মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে একই পরিবারের ৫ জনের মৃত্যু পাশে দাঁড়ালেন বাউফলের এমপি

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভয়াবহ গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, একটি পরিবারের পাঁচজনকে হারানোর এই দুঃখজনক ঘটনা জাতিকে ব্যথিত করেছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

সংসদ সদস্য দুর্ঘটনার পর থেকেই ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মরদেহ বাউফলে পৌঁছে দেওয়ার জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং সব সংশ্লিষ্ট খরচ বহন করা হচ্ছে।

নিহত কালামের ভাগ্নে মো. শাকিল বলেন, এমপি আমাদের পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসা, মরদেহ আনা এবং অন্যান্য সাহায্য নিয়ে সহায়তা করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের খোঁজ নিতে এবং সহায়তা পৌঁছে দিতে এমপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন কনকদিয়া এলাকার আবদুস সালামের পরিবার: স্বামী মো. কালাম, স্ত্রী সায়মা এবং তিন সন্তান কথা (৭), মুন্না (৭) ও মুন্নি (১০)। সোমবার শুরু হওয়া এই মর্মান্তিক ঘটনায় পুরো পরিবার মুহূর্তেই নিঃশেষ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, এমন এক প্রাণবন্ত পরিবার হারানোর কষ্ট সহজে ভুলে যাওয়ার নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *