মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে নিসচা’র নতুন দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা

কথাভিশন রিপোর্ট

“প্রশংসা নয়, পরামর্শ দিন; নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ষষ্ঠ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আগামী দুই বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদিত হয়েছে।

শনিবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন ও আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিসচা কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আতাউর রহমান (সাবেক অতিরিক্ত সচিব), মো. আল মামুন (ধামরাই উপজেলা নির্বাহী অফিসার), রিদওয়ান আহমেদ রাফি (সহকারী কমিশনার — ভূমি), মাওলানা আব্দুর রউফ (নায়েবে আমীর, জামায়াতে ইসলামী, ঢাকা জেলা উত্তর), কাউসার আহমেদ কৌশিক (ভারপ্রাপ্ত কর্মকর্তা — ওসি, গোলড়া হাইওয়ে থানা), ইঞ্জিনিয়ার মারুফ শিকদার (সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি) ও এম নাহিদ মিয়া (সভাপতি, নিসচা ধামরাই শাখা) প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, “সড়ক নিরাপদ করা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়; চালক, পথচারী ও যাত্রী—সবার একইভাবে সচেতনতা জরুরি। নিসচা দীর্ঘদিন ধরে ট্রাফিক সচেতনতা সৃষ্টিতে কাজ করছে এবং ধামরাইয়ের নতুন কমিটি স্থানীয় পর্যায়ে ট্রাফিক আইন মানাতে জনসাধারণকে উদ্বুদ্ধ করবে বলে আমি আশা করি।”

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতারা সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি নিসচা’র মতো সামাজিক সংগঠনের মাঠপর্যায়ের ভূমিকার প্রশংসা করেন। হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিসচা কর্মীদের সহযোগিতা কামনা করেন।

নবগঠিত কমিটির সভাপতি এম নাহিদ মিয়া সমাপনী বক্তব্যে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “ধামরাই উপজেলার প্রতিটি নাগরিকের মধ্যে ট্রাফিক সচেতনতা পৌঁছে দিতে নিসচা কর্মীরা জীবন-ঝুঁকি মুঠে নিয়েও মাঠে কাজ চালিয়ে যাবে।” অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নতুন কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *