মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যানের ছেলের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব

ঢাকা ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত যুবকের নাম মো: রাকিব হোসেন। তিনি  ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আরিফ হোসেন এর ছেলে। আজ মঙ্গলবার (১৯মে) দিনগত রাত ৯টার দিকে কাওয়ালীপাড়া- মির্জাপুর আঞ্চলিক সড়কের ধুলট পাড়াগ্রাম এলাকায় এমর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাকিব এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর চৌহাট ইউনিয়ন ধুলট পাড়াগ্রাম এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মাথার খুলি উড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই সময় ট্রাকটি দ্রুত গতিতে স্থান ত্যাগ করে চলে যায়।

এই বিষয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: ইলিয়াছ হোসেন জানান, সন্ধ্যার পর আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে রাকিব হোসেন মোটরসাইকেল নিয়ে মির্জাপুরের দিকে রওয়া হলে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *