মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো শিশু রামিসা

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা আট বছরের শিশু রামিসা আক্তারকে মুন্সিগঞ্জের সিরাজদিখান গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রামিসা তার দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো।

বুধবার (২০ মে) রাতে জানাজা শেষে তাকে ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রামিসা হান্নান মোল্লার মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। জানাজায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন। কবরস্থানে তার পরিবারের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মুন্সিগঞ্জ শহরে নিহত রামিসার জন্য সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ মশাল মিছিল ও বিক্ষোভ করেন।

এই ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, রামিসাকে কৌশলে তাদের ফ্ল্যাটে নেওয়া হয়েছিল যেখানে তার মৃতদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। মামলায় বলা হয়েছে, ওই সময় সেখানে তৃতীয় একজন ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি পরে চলে যান।

নিহতের পরিবার ও এলাকাবাসী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *