মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ও জিউধরা ইউনিয়নে আগামি ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় হেলভেটাস বাংলাদেশ, ডরপ, কেয়ার বাংলাদেশ(নবপল্লব), উত্তরণ, সুশিল সমাজ নেটওয়ার্ক এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে সভা অনুষ্ঠিত হয়।
বাজেট সভায় সভাপতিত্ব করেন মহিলা ইউপি সদস্য সালমা বেগম। সভায় আগামি ২৬-২৭ অর্থ বছরের বাজেট উস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রভাংশু কুমার রায়। উন্মুক্ত বাজেট সভায় অলোচনা করেন, ডরপের উপজেলা কো-অর্ডিনেরটর সওকাত চৌধুরী, সুশিল সমাজ নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, জামায়াত ইসলামী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসার, স্থানীয় জনসাধারনের পক্ষ থেকে মো. লোকমান হাওলাদার, পলি আক্তার, হাসিনা বেগম, বকুল বেগম, মো. ওয়ালিউল্লাহ, সোবাহান খান, নূরুজ্জামান, রবিউল আলম, মহিমুল ইসলাম, আবুল হাচান মুন্সি প্রমুখ।
বারইখালী ইউনিয়নে আগামি ২৬-২৭ অর্থ বছরের বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ। আগামি অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব কুমার দাস। বাজেট বিষয় বর্ক্তৃতা করেন কেয়ার বাংলাদেশ সিনিয়র অফিসার সিভিসিএ এন্ড এল এল এপি গোলাম মেয়াজ্জেম, ইউপি সদস্য মো. আবু সালেহ খান, ইউনিয়ন বিএনপি সভাপতি মো. গোলাম মোয়াজ্জেম বাবুল, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সুশিল সমাজের পক্ষ থেকে মো. আনোয়ার হোসেন, সাথী রাণী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কেয়ার বাংলাদেশ প্রতিনিধি আফিয়া সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *