বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

Reporter Name
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, জাতীয় উন্নয়নের মূল অগ্রাধিকার হিসেবে স্বাস্থ্যখাতকে উন্নয়ন পরিকল্পনায় কেন্দ্রীভূত করছে সরকার। তিনি জানান, এখনও দেশের মোট স্বাস্থ্যব্যয়ের ৭০ শতাংশের বেশি খরচ মানুষকে নিজের পকেট থেকে বহন করতে হয়, যা অনেক পরিবারকে দারিদ্র্যের ঝুঁকিতে ফেলছে।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৭৯তম ‘ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি’-তে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখার সময় তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ ধাপে ধাপে বৃদ্ধি, সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা, কার্যকর রেফারাল সিস্টেম এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার সম্প্রসারণে সরকার কাজ করছে।

ড. মুহিত বলেন, সরকার সংক্রামক ও অসংক্রামক রোগ মোকাবিলা, মানসিক স্বাস্থ্য সম্প্রসারণ, প্রতিবন্ধীবান্ধব চিকিৎসা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি বৈশ্বিক টিকাদান কার্যক্রম, জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান, ন্যায্য ও স্বচ্ছ ‘প্যাথোজেন অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং’ ব্যবস্থা দ্রুত চূড়ান্ত করতে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও অসংক্রামক রোগ মোকাবিলায় বৈশ্বিক সমন্বয় জোরদার করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *