বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ফোনালাপ উত্তেজনা চরমে আমি যা চাইব, নেতানিয়াহু তাই করবেন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ প্রকাশ পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ইসরায়েলভিত্তিক টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানা গেছে, দুই নেতার চলতি সপ্তাহের ফোনালাপে ইরান ইস্যুতে অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

প্রথম ফোনালাপটি হয়েছিল গত রোববার। যখন যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছিল। সম্ভাব্য অভিযানের নাম রাখা হয়েছিল ‘অপারেশন স্লেজহ্যামার’। তবে প্রায় ২৪ ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে আপাতত হামলা স্থগিত রাখা হচ্ছে। একই সময়ে তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতও দেন।

এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন নেতানিয়াহু। মঙ্গলবার দ্বিতীয় দফার ফোনালাপে তিনি সরাসরি ট্রাম্পকে জানান, পরিকল্পিত হামলা স্থগিত করা ভুল সিদ্ধান্ত, এবং দেরি করলে ইরান কৌশলগত সুবিধা পাবে।

এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, নেতানিয়াহু সামরিক পদক্ষেপ শুরু করার জন্য প্রেসিডেন্টকে চাপ দেন। তবে ট্রাম্প তখনও কূটনৈতিক সমাধান ও চুক্তির সম্ভাবনা খুঁজতে আগ্রহী ছিলেন।

সুত্রগুলো জানাচ্ছে, ফোনালাপের পর নেতানিয়াহু অনেকটাই ‘দিশাহারা’ হয়ে পড়েন। ইসরায়েলি সূত্রের মতে, তিনি ইরানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার গতিপথ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।

ফোনালাপের কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে আলোচনা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে আমি যা চাইব নেতানিয়াহু তাই করবেন।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে নতুন সমালোচনার মুখে ফেলেছে। সমালোচকদের মতে, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে গিয়ে নেতানিয়াহু স্বাধীন অবস্থান নেওয়ার ক্ষমতা হারাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *