মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

​মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

তরিকুল ইসলাম, শার্শা, যশোর

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেছেন, “মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। সমাজকে আলোকিত ও কলুষমুক্ত করতে আলেমদের আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
​শনিবার (২৩ মে, ২০২৬) সকাল ৯টায় নাভারণ দারুল আমান ট্রাস্টের হল রুমে শার্শা উপজেলার ৮টি ইউনিয়নের আলেমদের নিয়ে আয়োজিত এক বিশাল ‘উলামা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​মাওলানা আজীজুর রহমান এমপি আরও বলেন, “মাদক নির্মূল ও নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকে কোরআন ও হাদিসের আলোকে সচেতন করতে হবে। মসজিদের মিম্বার থেকে শুরু করে সামাজিক সব স্তরে ইসলামের সঠিক বাণী পৌঁছে দিয়ে আলেমদের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে।”
​​শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, শার্শা উপজেলা জামায়াত, মাওলানা মিজানুর রহমান, সভাপতি, শার্শা উপজেলা উলামা।, মাওলানা শফিউর রহমান, মাওলানা আবু ইয়াহইয়া, ​মাওলানা ইসমাইল হোসেb, মাওলানা সিদ্দিকুর রহমান, সমাবেশে শার্শা উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় শীর্ষস্থানীয় আলেম-উলামারা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার ও মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *