বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

হাম পরিস্থিতি মোকাবিলায় ঈদের ছুটি বাতিল

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

দেশে চলমান হাম পরিস্থিতি বিবেচনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ঈদের সময় দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি আছে, সেসব হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত জনবল ঈদের সময় কর্মস্থলে উপস্থিত থাকবেন।

শনিবার সচিবালয়ে এক অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে ইতোমধ্যে সার্কুলার জারি করা হয়েছে। তিনি বলেন, সংক্রামক রোগ হওয়ায় হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা অব্যাহত রাখা ছাড়া কোনো বিকল্প নেই।

মন্ত্রী আরও বলেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় ঈদের সময় জনসমাগম ও ভ্রমণের কারণে সংক্রমণ আরও বাড়ার ঝুঁকি থাকে। তাই আক্রান্ত শিশুদের বড় জমায়েত, ভ্রমণ বা আত্মীয়দের বাড়িতে না নেওয়ার জন্য অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি উল্লেখ করেন, টিকা নেওয়া থাকলেও কিছু ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি পুরোপুরি শূন্য হয় না। বিশেষ করে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঈদের সময় হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ সামলাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হবে।

হাম সংক্রমণ বাড়তে থাকায় সরকার জরুরি ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ঈদের সময় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করাকে এখন প্রধান অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *