মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

গরুর হাটে পিটিয়ে হত্যা, খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসির মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ঈদের আগের দিন আশুলিয়া ও ধামরাই থানার শেষ সীমানা পাড়াগ্রাম গরু হাটে গরু বিক্রি করতে গিয়ে খুটিতে গরু বাধাকে কেন্দ্র করে মোঃ শহিদুল্লাহ (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
আজ শনিবার (৩০মে) দুপুরে ধামরাই উপজেলার বাইশাকান্ধা ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকায় ধামরাই থেকে ধানতারা আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় বাইশাকান্দা ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়া যুবদল নেতা মোঃ ইমরান হোসেন এর নেতৃত্বে বাইশাকান্দা ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিহত শহীদুল্লাহ উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
নিহত শহীদুল্লাহ হত্যার বিচার চেয়ে বক্তরা বলেন, প্রকাশ্য দিবালোকে পিটিয়ে যারা শহীদুল্লাহকে হত্যা করেছে তাদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা বাইশাকান্দা তথা ধামরাই উপজেলার সকলকে নিয়ে এর চাইতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সেই সাথে পাড়াগ্রাম গরুর হাট বন্ধ করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ রেজাউল করিম বলেন, আশুলিয়া ও ধামরাই এর শেষ সীমান্তে পাড়াগ্রাম এই গরুর হাট। সেই হাটে ইজারাদার ও তার লোকজন মবসৃষ্টি করে গরু বাধাঁকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা এটা আমরা মেনে নিতে পারি না। আমরা চাই অপরাধীদের দ্রæত গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হোক।
নিহত শহীদুল্লাহ বড় মেয়ে নোসরাত জাহান এ্যানি বলেন, আমার বাবাকে যারা মবসৃষ্টি করে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে সঠিক তদন্তের মাধ্যমে আমি হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই। যাতে করে আর কেউ যেন এমন ভাবে মবসৃষ্টি করে কাউকে পিটিয়ে হত্যা করতে না পারে এবং আমার মত কেউ যেন পিতা হারা না হয়।
এই বিষয়ে ধামরাই থানার ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম বলেন, যেহেতু ঘটনাটি আশুলিয়া থানার এরিয়াই ঘটেছে। মামলাও আশুলিয়া থানায় হয়েছে। এখন যদি তারা আমাদের সহযোগিতা চায়, তাহলে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *