বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে : ডা. তাহের

Reporter Name
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, শিশু হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত থাকায় আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে পারছে না বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা দেশের জন্য মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

বক্তব্যে তিনি জানান, বিষয়গুলো সংসদে উত্থাপন করা হবে এবং সংসদের বাইরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর ও সচেতন ভূমিকা পালনের চেষ্টা করা হবে।

একইসঙ্গে তিনি রাজনৈতিক বিরোধের বাইরে গিয়ে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

ডা. তাহের বলেন, সরকার ও বিএনপির প্রতি আহ্বান থাকবে, দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নিতে হবে। না হলে জনগণই তাদের ব্যর্থতা মূল্যায়ন করবে বলে মন্তব্য করেন তিনি।

চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় প্রতিনিধিরাও অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *