সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ জানালেন তথ্যমন্ত্রী

Reporter Name

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১ জুন) ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব সরাসরি দেশের বাজারে পড়ে। অনেক দেশ আগেই দাম সমন্বয় করলেও বাংলাদেশ দীর্ঘ সময় ধরে মূল্য স্থিতিশীল রেখেছিল।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতার কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই মূল্য নির্ধারণ করা হচ্ছে। এ সিদ্ধান্ত অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের পরামর্শে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী নেওয়া হয়েছে।

মন্ত্রী দাবি করেন, সরকারের কাজ শুধুমাত্র জনতুষ্টির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া নয় বরং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুন মাসে ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। এতে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর।

এর আগে মে মাসে এসব জ্বালানির দাম তুলনামূলক কম ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *