মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

বিষধর সাপের কামড়ে কালিগঞ্জে গৃহবধূর মৃত্যু

বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাত ১২টার দিকে নিজের ঘরের বারান্দায় অবস্থানকালে তিনি কালাচ (কালনাগিনী) সাপের কামড়ের শিকার হন।

পরিবার ও স্থানীয় ওঝার মাধ্যমে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হলেও তার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় মঙ্গলবার (২ জুন) সকালে তাকে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পথে যাওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় সচেতন মহল অনুরোধ করেছেন, সাপের কামড়ের পর সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম চিকিৎসা নেওয়ার বিষয়ে সাধারণ মানুষ আরও সচেতন হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *