সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

হাদির হত্যায় জড়িতদের নাম উল্লেখ করে ভাইয়ের বিস্ফোরক ফেসবুক পোস্ট

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যায় দেশে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়ী করে বিস্ফোরক ফেসবুক পোস্ট দিয়েছেন তার বড় ভাই শরীফ ওমর হাদি।

মঙ্গলবার (২ জুন) রাতে দেওয়া পোস্টগুলোতে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সরকারি ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন।

এক পোস্টে তিনি দাবি করেন, হাদির হত্যার সঙ্গে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি-মন্ত্রী সরাসরি জড়িত। তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করেন, হাদির হত্যার বিচারের ব্যবস্থা না করলে দেশবাসীর নিরাপত্তা বিপন্ন হবে।

অন্য পোস্টে তিনি জানান, জামায়াত আমিরের একজন ব্যক্তিগত সহকারী (পিএস) শহীদ হাদিকে ঢাকা-৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে।

এই পোস্টগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে কিছু সমালোচক প্রশ্ন তুলেছেন, ওমর হাদি যেহেতু যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োজিত। তিনি কি সরকারি দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের পোস্ট দিতে পারেন।

গত বছরের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত বা পেশার সঙ্গে অসংগত বিষয় সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারবেন না। শুধুমাত্র সরকারি কর্মকাণ্ড, উদ্ভাবনমূলক কাজ বা ইতিবাচক উদাহরণ প্রচারের উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার করা যাবে।

এদিকে ফেসবুক অ্যাকাউন্টটি ওমর হাদির নিয়ন্ত্রণে আছে কি না তা নিয়েও অনিশ্চয়তা ও বিতর্ক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *