বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশী পিস্তল গুলি ও ভারতীয় সিরাপ জব্দ

বিশেষ প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি এবং বিপুল পরিমাণ ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে অভিযানের সময় সন্দেহভাজন একজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিজিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে—কায়বা বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রসহ একজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ খবর পাওয়ার পর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসানের নির্দেশনায় একটি টহল দল কৌশলগত অবস্থান নেয়।

টহল সদস্যরা সীমান্ত পিলার ১৭/৭ এস-এর নিকটবর্তী ১৮ আর পিলার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০ গজ ভেতরে কায়বা গ্রামের দাদখালী এলাকার একটি পাকা সড়কের পাশে ওত পেতে থাকে। এ সময় এক ব্যক্তিকে ইছামতি নদী পাড়ি দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে থামার সংকেত দিলে তিনি তা উপেক্ষা করেন।

পরিস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে ভারতের দিকে পালিয়ে যান।

পরে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা একটি ৭.৬৫ এমএম চায়না তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেন।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *