বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে ইউএনও এবং ওসির দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ ও থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমানের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমির রফিকুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।