শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ
Notice :

মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ জুন) বেলা ১১টার দিকে মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাতী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. কাজী মনিরুজ্জামান। উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক এপিপি এ্যাড. শিকদার ইমরান হোসাইন। সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ উপজেলা কমিটির সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। সভাটি সঞ্চালনা করেন জিয়া মঞ্চ পৌর কমিটির সভাপতি কাজী মঞ্জরুল আলম।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *