মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

আমের দাম কমে যাওয়ায় হতাশ আমচাষীরা

তরিকুল ইসলাম, শার্শা (যশোর) সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা আম বাজারে চলতি মৌসুমে আমের দামে ব্যাপক ধস নেমেছে। আমের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় আমচাষি ও বাগান মালিকরা। সাম্প্রতিক সময়ে শার্শার বেলতলা আম বাজারে আমের দাম কমে যাওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে।
চাষিদের অভিযোগ, আম উৎপাদনের জন্য তারা বাগান পরিচর্যা, কীটনাশক প্রয়োগ, সেচ ও শ্রমিক খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। কিন্তু বর্তমানে বাজারে যে দামে আম বিক্রি হচ্ছে, তাতে উৎপাদন খরচই উঠছে না। ফলে অনেক চাষি ঋণ পরিশোধ ও কীটনাশকের দোকানের বকেয়া টাকা দিতে হিমশিম খাচ্ছেন।
বাগুড়ী এলাকার একাধিক আমচাষি জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। কিন্তু বাজারে ক্রেতা ও পাইকারের তুলনায় আমের সরবরাহ বেশি হওয়ায় দাম আশানুরূপ পাওয়া যাচ্ছে না। এতে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
চাষিরা বলেন, আমরা সারাবছর বাগানের পেছনে শ্রম ও অর্থ ব্যয় করি। কীটনাশক ও সার কিনে বাকিতে কাজ করতে হয়। এখন আম বিক্রি করেও সেই টাকা পরিশোধ করতে পারছি না। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী বছর অনেকেই আমচাষে আগ্রহ হারাবেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ পাইকারি আম বাজার হিসেবে পরিচিত বাগুড়ী বেলতলা আম বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ আম কেনাবেচা হয়। তবে চলতি মৌসুমে দামের পতনে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।
আমচাষিরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে বাজার তদারকি বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে তারা লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *