সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে ৭বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ছবি: ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত যুবক রুবেল

ঢাকার ধামরাইয়ে ৭বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার (৮জুন) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৭জুন) বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোতাহার হোসেন। অভিযুক্ত রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাজাহান খলিফার ছেলে।

ভুক্তভোগী পরিবার জানান, রোববার বিকেলে বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিলেন শিশুটি। এই সময় অভিযুক্ত রুবেল শিশুটিকে চানাচুর খাওয়ানোর কথা বলে গ্যারেজের ভিতরে টয়লেটের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এই সময় প্রতিবেশি এক মহিলা দেখে শিশুটির পরিবার ও এলাকার লোকজনকে জানান। এরপর শিশুটির পরিবার ও আশেপাশের লোকজন গ্যারেজের ভিতরে টয়লেটের সামনে গিয়ে দরজা খুলতে বলে। কিন্তু রুবেল দরজা না খুলে শিশুটির মুখ চেপে ধরে বসে থাকে। একপর্যায় টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলে দেয়। পরবর্তীতে সবাই মিলে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটকিয়ে রেখে পুলিশের হেল্প লাইন ৯৯৯ নাম্বারে কল করে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ধামরাই থানার পুলিশ সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোতাহার হোসেন বলেন, কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজে ৭বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এলাকার লোকজন আটকিয়ে রেখে পুলিশকে জানান। সংবাদ পেয়ে সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *