বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মোরেলগঞ্জে কাটিমন আম চাষে সফলতা, অনলাইনে আম যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলা গ্রামের কৃষক হালদার রুহুল মোমিন মুকুল বারোমাসি কাটিমন আম চাষ করে গোটা এলাকায় সাড়া ফেলেছেন। ছোটবেলা থেকেই লক্ষ্য ছিল চাকরি না খুঁজে নিজেই আত্মকর্মসংস্থান তৈরি করবেন। সেই স্বপ্নই আজ বাস্তবে রুপ নিলো। তাঁর বাগানের বিষমুক্ত সুস্বাদু আম এখন অনলাইনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

খালকুলা গ্রামে ২০২০ সালে তার পিতার দুই একর জমিতে এই আম বাগানের সূচনা করেন মুকুল। চুয়াডাঙ্গা থেকে প্রথমে ১০০টি কাটিমন আমের চারা এনে পরীক্ষামূলকভাবে চাষ করেন। প্রথম বছরেই সব খরচ বাদ দিয়ে প্রায় ৫০ হাজার টাকা লাভ করেন। সেই সফলতায় উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে আরও ২০০টি চারা রোপণ করেন। বর্তমানে তাঁর বাগানে গাছের সংখ্যা ৩০০টি। বিগত কয়েক বছরে ফলন ভালো হওয়ায় এবং বাজারে ব্যাপক চাহিদা থাকায় আড়াই লাখ টাকা পর্যন্ত আম বিক্রি করেছেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, বাগানের প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে আম।বারোমাসি এই কাটিমন আম অত্যন্ত সুস্বাদু,মিষ্টি এবং এর আঁটি বেশ পাতলা। বাগান থেকে প্রতি কেজি আম বর্তমান সিজনে ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে ৩০০টি গাছের পরিচর্যা, শ্রমিক মজুরি ও ওষুধ বাবদ মোট ১ লাখ টাকা খরচ হয়েছে। এবার ৫ থেকে ৬ লাখ টাকার আম বিক্রি করতে পারবেন বলে মুকুল আশা করেন।

সফল চাষি হালদার রুহুল মোমিন মুকুল বলেন,আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে লবণাক্ততার কারণে আমের চাষ তেমন হতো না। তবে এখন মিষ্টি পানির জোগান দেওয়ায় কাটিমন চাষে দারুণ ফলন পেয়েছি। ক্রেতাদের হাতে বিষমুক্ত আম তুলে দিতে পেরে আমার আত্মতৃপ্তি হচ্ছে। অনেকেই বাগানে এসে নিজ হাতে আম পেড়ে নিয়ে যাচ্ছেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে এবং আমার মোবাইল: ০১৭১৪৫০৯৩৩৭ নাম্বারে যোগাযোগের মাধ্যমে কুরিয়ারেও আম পাঠানো হচ্ছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম জানান, বাজারে কাটিমন আমের প্রচুর চাহিদা থাকায় এর দাম সাধারণ আমের চেয়ে একটু বেশি। উপজেলার খাউলিয়া ও বনগ্রামসহ বেশ কয়েকটি ইউনিয়নে ছোট ছোট বাগান হলেও, দৈবজ্ঞহাটীর খালকুলা গ্রামে কৃষক রুহুল মোমিন মুকুল বাণিজ্যিকভাবে চাষাবাদ করে বাম্পার ফলন ফলিয়েছে,যা গোটা উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *