সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

বিশ্ব ফুটবলের ভলেন্টিয়ার দায়িত্বে কুলাউড়ার রিদি

কথাভিশন স্পোর্টস রিপোর্ট

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৮ দেশের এই ঐতিহাসিক আসরকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে তখন বাংলাদেশের জন্য এসেছে গর্বের এক খবর।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতি সন্তান সুমাইয়া আহমেদ রিদি ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) হিসেবে নির্বাচিত হয়েছেন। কঠিন প্রতিযোগিতা পেরিয়ে তিনি এই আন্তর্জাতিক দায়িত্ব পাওয়ায় এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার।

যৌথ আয়োজক দেশগুলোর মধ্যে কানাডার টরন্টো ভেন্যুতে তিনি অফিশিয়াল প্রতিনিধি ও অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্বমঞ্চে এই সুযোগ কুলাউড়া ও সিলেট অঞ্চলের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশি রিদি বর্তমানে কানাডার টরন্টোতে পরিবারসহ বসবাস করছেন। তিনি কুলাউড়া সরকারি কলেজের সাবেক শিক্ষক শাহিন আহমদ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা আক্তার চৌধুরীর কন্যা।

ভাষাগত দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে তিনি এই দায়িত্বে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। রিদি বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, কোরিয়ান ও হিন্দি ভাষায় দক্ষ। বিশেষ করে ফ্রেঞ্চ ভাষায় তার পারদর্শিতা তাকে আন্তর্জাতিক দায়িত্ব পালনে আরও এগিয়ে দিয়েছে।

ফিফা ভলান্টিয়ার হিসেবে তিনি টরন্টো ভেন্যুতে আগত অতিথি, খেলোয়াড় ও কর্মকর্তাদের সহায়তা ও দিকনির্দেশনার কাজ করবেন।

এর আগে কানাডায় ‘ইলেকশন কানাডা’ ও ‘ইলেকশন অন্টারিও’ এর অধীনে একাধিক নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ফিফার নিয়ম অনুযায়ী স্বেচ্ছাসেবীদের জন্য বিশেষ প্রশিক্ষণ, আবাসনসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। বিশ্বের শীর্ষ ফুটবলারদের কাছ থেকে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগও থাকবে তার।

রিদি জানান, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ তার জন্য গর্বের বিষয় এবং তিনি বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরতে চান।

তার এই অর্জনে কুলাউড়া ও পুরো মৌলভীবাজারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এটি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি বড় উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *