মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মোল্লাহাটে তালের ব্যাপক ফলন : কৃষকের মুখে হাসি

নিজস্ব সংবাদদাতা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এ বছর তালগাছের প্রচুর ফলন শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার ধারে, খেতের সীমানায় এবং বসতভিটায় থাকা তালগাছগুলোতে প্রাকৃতিকভাবে ফসলি ফলন হওয়ায় কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, মোল্লাহাটে বর্তমানে ফলন্ত তালগাছের সংখ্যা ১৪ হাজার ৩০০টি। প্রতিটি গাছে গড়ে ১৫ থেকে ১৮টি কাদি এবং প্রতিটি কাদিতে গড়ে ১৫টি তাল আছে। হিসাব অনুযায়ী, এ বছর উপজেলায় প্রায় ৩২ লাখ ১৭ হাজার ৫০০টি তাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি প্রতিদিন ট্রাক ভর্তি তাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। কৃষক পর্যায়ে মাঠ থেকে প্রতিপিসতাল বিক্রি হচ্ছে ২ টাকায়, আর ভোক্তা পর্যায়ে বাজারে ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। এ হিসাব অনুযায়ী, মোল্লাহাটের গ্রামীণ অর্থনীতিতে প্রায় ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকার সংযোজন ঘটছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, তালগাছের তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। প্রাকৃতিকভাবেই ফলন হয় এবং খরচ ছাড়াই প্রতিবছর ভালো আয় পাওয়া যায়। ফলে অনেকেই এখন তালগাছ সংরক্ষণ ও নতুন করে রোপণে আগ্রহী হচ্ছেন। পাইকারি ব্যবসায়ীরা জানাচ্ছেন, মোল্লাহাটের তাল স্বাদ ও মানের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিদিন ট্রাকের মাধ্যমে বিপুল পরিমাণ তাল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

উপজেলা কৃষি অফিস জানায়, তালগাছ সংরক্ষণ ও সম্প্রসারণে গত ১২ বছর ধরে প্রায় ৩ হাজার তালের চারা রোপণ করা হয়েছে। এছাড়া গত বছর সরকারি প্রণোদনা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমের মাধ্যমে আরও প্রায় ২০০টি চারা রোপণ করা হয়েছে।

মোল্লাহাট উপজেলা কৃষিকর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, “তাল অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। এতে বিভিন্ন পুষ্টি উপাদান থাকায় মানবদেহের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতেও তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তালগাছ রোপণ ও সংরক্ষণে কৃষি বিভাগ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।”

কৃষি সংশ্লিষ্টরা মনে করেন, তালভিত্তিক উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়ন ঘটানো গেলে ভবিষ্যতে মোল্লাহাট এটিকে একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে গড়ে তুলতে পারবে এবং গ্রামীণ অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *