শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reporter Name

বাগেরহাটের মোরেলগঞ্জে ১২ জুন শুক্রবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত,Educational Excellence Support Scheme (EESS) এর উদ্যোগে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে উৎসাহিত করতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম উপজেলা পর্যায়ে এর প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে স্থানীয় সাংসদ অধ্যক্ষ আব্দুল আলীম অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল মেধার ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, জাতীয় বিজ্ঞান মেলার এই প্রদর্শনী দেশের বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনী সংস্কৃতি বিকাশে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।

বিজ্ঞান মেলার স্টলগুলো পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন,বর্তমান যুগে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং ভবিষ্যৎ দেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন,দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করতে হবে। শিক্ষক,অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহিত করতে হবে। তাহলেই দেশ একটি দক্ষ,আধুনিক ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে পারবে।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রকল্প, পরিবেশবান্ধব উদ্যোগ, আধুনিক কৃষি মডেল এবং ডিজিটাল সেবাভিত্তিক একগুচ্ছ স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন।
শিক্ষার্থীদের বইয়ের পাঠের পাশাপাশি বাস্তব ভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা,বিজ্ঞানমনস্ক করে তোলা, সমস্যা সমাধানের সৃজনশীল চিন্তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।পুরো আয়োজন জুড়ে খুদে বিজ্ঞানীদের মাঝে ছিল দারুণ উৎসাহ-উদ্দীপনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *