সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিগারেট তৈরীর কারখানার পাশে গোয়ালঘর থেকে বিপুল পরিমান নকল ডারবি সিগারেট ও বিভিন্ন ধরণের চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ প্রায় ১০ লাখ শলাকা ডারবি সিগারেট ও আরও কয়েক লাখ সিগারেট মালামাল জব্দ করে। একই সাথে মোরেলগঞ্জ থানা পুলিশ চুরি হওয়া সিগারেট তৈরীর কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারি কাষ্টমস, এ্যাক্সাইজ এন্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মেনানীত প্রার্থী গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে ও ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু এ সময় উপস্থিত ছিলেন।

সোমনাথ দে বলেন, গত আগষ্ট বিল্পবের পরেই বাধাল এলাকায় থাকা তার গ্রীন বাংলা টোবাকো কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের মেসিন ও সিগারেট তৈরীর মালামাল চুরি হয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে কিছু চোরাই মাল উদ্ধার করেছে। আরও ঊদ্ধার হবে।

মাসুদ করিম টিটু বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র ডারবি সিগারেটের নকল কপি তৈরী করে বাজারজাত করে আসছে। আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমান সিগারেট উদ্ধার করা হয়েছে। এগুলো নকল ডারবি বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে’র কারখানা থেকে কয়েকমাস পূর্বে সিগারেট তৈরীর মেসিনসহ বহু মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় সোমনাথ দে বাগেরহাট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মালামাল উদ্ধারের আদেশ দেন। ওই আদেশ পেয়ে থানা পুলিশ শনিবার(১৪ জুন) ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় ক্রাউন টোবাকো’র মালিক বদরুল আলম ভদ্দর ও এর কোন কর্মচারিকে পাওয়া যায়নি। কারখানায় তালা লাগিয়ে সকলে পালিয়ে যায়। এক সময় তারা ফোনও বন্ধ করে রাখে।

ঘটনাস্থল থেকে এসআই উত্তম কুমার জানান, অভিযানে সোমনাথ দে’র কারখানা থেকে চুরি হওয়া কিছু মালামাল ঊদ্ধার হয়েছে। অভিযান এখনো শেষ হয়নি। পুলিশ ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এলাকায় অবস্থান করছে। আরো কিছু চোরাই মালামাল উদ্ধার হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *