সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত টলিউড সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর দ্বিতীয় পর্ব আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে জয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী।

তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর থেকেই এর সিক্যুয়াল নিয়ে আগ্রহ তৈরি হয়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মিত হয়েছে দ্বিতীয় পর্ব, যা ইতোমধ্যে নির্মাণ সম্পন্ন করেছে পরিচালক কৌশিক গাঙ্গুলী।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল তার প্রায় দুই বছর পরের ঘটনাকে কেন্দ্র করে নতুন কাহিনী এগিয়েছে। একটি বিয়েকে ঘিরে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা—এই তিন প্রধান চরিত্র।

এবারের কাহিনিতে পুরোনো সম্পর্কের জটিলতা, পারিবারিক টানাপোড়েন এবং এক শিশুকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট নতুন মাত্রা যোগ করেছে। নতুন পর্বে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়ও।

সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেন, অর্ধাঙ্গিনী’র গল্প ছিল অত্যন্ত পরিণত ও আবেগঘন। এর সিক্যুয়ালের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। দর্শকের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশার চেয়েও ভালো কিছু দেওয়ার চেষ্টা থাকবে।

পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, এই পর্বে চরিত্রগুলোর অজানা দিকগুলো সামনে আসবে এবং সম্পর্কের জটিলতা আরও গভীরভাবে প্রকাশ পাবে। বিশেষ করে একটি শিশুকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্ব গল্পে নতুন সংকট তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *