মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর

সিলেট প্রতিনিধি
ছবি: সংগৃহীত

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারত। তাই দেশের স্থিতিশীলতা ও জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনায় তাদের দল ফলাফল গ্রহণ করেছে।

ডা. শফিকুর রহমানের দাবি, প্রায় সাড়ে ১৭ বছর পর দেশবাসী একটি অর্থবহ নির্বাচনের প্রত্যাশা করেছিল। তাঁর মতে, ভোটগ্রহণের পরিবেশ ভালো থাকলেও ফলাফল প্রত্যাশিত হয়নি এবং ফলাফলে কারসাজির অভিযোগ রয়েছে। তবে দেশের স্বার্থে তারা বিষয়টি মেনে নিয়েছেন।

সংসদে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, বিরোধী দল চরমপন্থা নয়, মধ্যপন্থা অবলম্বন করবে। তবে জনগণের প্রত্যাশা উপেক্ষিত হলে এবং সংসদে সমাধান না এলে গণতান্ত্রিক উপায়ে রাজপথেও আন্দোলন চালানো হবে।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে বাজেটে স্পষ্ট দিকনির্দেশনা নেই। একই সঙ্গে করের আওতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

গাইবান্ধায় রামমন্দির নির্মাণকাজ স্থগিতের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধর্মের মানুষই উসকানিমূলক কর্মকাণ্ডে জড়াক না কেন, তা গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের পুলিশের নয়, ইন্টারপোলের কৃতিত্ব। তবে তাকে দেশে ফিরিয়ে আনা সরকারের আন্তরিকতা ও উদ্যোগের ওপর নির্ভর করবে।

এ সময় সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *