বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

কাশিমপুরসহ কারাগারে কত শিশু আছে : তথ্য চাইলো হাইকোর্ট

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

সারাদেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে কতজন শিশু অবস্থান করছে এবং তাদের বয়সসহ বিস্তারিত তথ্যের তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কারাগারে অবস্থানরত শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও জীবনমান নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন।

সোমবার (১৫ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন। এর আগে ‘কারাগারে বিপন্ন শৈশব’ শিরোনামে দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে গত ৯ মে জনস্বার্থে এই রিট আবেদনটি করা হয়। আদালতের আদেশে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সমাজকল্যাণ সচিব এবং কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন্স) রুলের জবাব দিতে বলা হয়েছে।

কারা অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশের ৭৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে মায়েদের সঙ্গে ২৯৯টি শিশু বন্দি জীবন কাটাচ্ছে। এর মধ্যে ছেলেশিশু ১৪৬ জন এবং কন্যাশিশু ১৫৩ জন। এসব শিশুদের মায়েদের বেশিরভাগই মাদক মামলার আসামি। বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে ১০০ জন, চট্টগ্রামে ৯০ জন, রাজশাহী ও রংপুরে ২৫ জন করে, খুলনায় ২০ জন, সিলেটে ১৯ জন, ময়মনসিংহে ১৩ জন এবং বরিশাল বিভাগে ৪ জন শিশু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫১ জন শিশু রয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে।

বাংলাদেশ জেল কোডের ৯৫৭ বিধি অনুযায়ী, নারী হাজতি ও কয়েদিরা তাদের সন্তানদের সর্বোচ্চ চার বছর বয়স পর্যন্ত কাছে রাখতে পারেন। তবে কারা কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে ছয় বছর বয়স পর্যন্ত সন্তানদের কারাগারের ভেতরে রাখার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিশুর বয়স ছয় বছর পার হলে বা মা কারাগার থেকে মুক্তি পেলে শিশুটির স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আর যেসব শিশুর অভিভাবক নেই, তাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি শিশুনিবাসে পাঠিয়ে দেওয়া হয়।

তবে বিশ্লেষকরা বলছেন, কারাগারের ভেতরে থাকা শিশুরা সাধারণত একটি কঠোর পরিবেশে বেড়ে ওঠে। বিশেষ করে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের মতো জায়গায় শিশুদের হত্যা ও মাদক মামলার আসামিদের সঙ্গে একই সেলে থাকতে হয়। শিশুদের জন্য এই পরিবেশ অত্যন্ত সংবেদনশীল এবং তাদের স্বাভাবিক বিকাশের জন্য বড় বাধা। হাইকোর্টের এই আদেশের ফলে কারাগারের ভেতরে থাকা শিশুদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে রাষ্ট্র নতুন করে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করবে কি না, এখন সেটাই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *