সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

সরকারি বাজেটে তথ্য উপস্থাপনায় অমনোযোগিতা ও বিভ্রান্তি : দেবপ্রিয়

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেট প্রণয়নে তথ্য-উপাত্ত ব্যবহারে অসতর্কতা ও বিভ্রান্তিকর উপস্থাপনার অভিযোগ তুলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, অতীতে যেমন প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো কিংবা মূল্যস্ফীতির প্রকৃত চিত্র আড়াল করে বৃহৎ প্রকল্পের মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্নদিকে নেওয়ার চেষ্টা হয়েছে, বর্তমান সরকারও যদি একই ধারা অনুসরণ করে, তাহলে সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে না।

সোমবার (১৫ জুন) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: অসুবিধাপ্রাপ্ত মানুষের জন্য কী আছে’? শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ।

সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সিপিডির রাশেদা কে চৌধুরী, তৌফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বাজেট-সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে ড. দেবপ্রিয় বলেন, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত না হলে উন্নয়ন সহযোগীদের আস্থা অর্জন এবং প্রকল্পগুলোর প্রকৃত মূল্যায়ন কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে তিনি বলেন, বাজেট বাস্তবায়নের মূল্যায়নে শুধু অর্থবছরের শেষ দিন ৩০ জুনের হিসাবের ওপর নির্ভর না করে সারা বছরের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তিনি প্রশ্ন তোলেন, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সংগৃহীত পুরোনো তথ্যের ভিত্তিতে প্রণীত পরিকল্পনা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও সংকট মোকাবিলায় কতটা কার্যকর হতে পারে।

ড. দেবপ্রিয় বলেন, বাজেটকে শুধু একটি বার্ষিক দাপ্তরিক প্রক্রিয়া হিসেবে দেখলে চলবে না। এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে জনগণের পক্ষ থেকে ধারাবাহিক দাবি ও তদারকি অব্যাহত রাখা প্রয়োজন।

দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বাজেট বাস্তবায়ন ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি।

তার ভাষ্য, জ্বালানি তেলের মতো খাতে ভর্তুকি প্রদানের ক্ষেত্রে উপকারভোগীর সক্ষমতা বিবেচনা করা উচিত। যারা নিজস্ব সামর্থ্যে ব্যয় বহন করতে পারেন, তাদের ভর্তুকি না দিয়ে সেই অর্থ দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা যেতে পারে। এ কারণে সার্বজনীন ভর্তুকির পরিবর্তে সরাসরি নগদ সহায়তা প্রদানের ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে চাল বিতরণ এবং টিসিবির কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়ে আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

ড. দেবপ্রিয় আরও বলেন, বাজেটে শুধু বরাদ্দ বৃদ্ধির বিষয় নয় বরং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য পুরো সমাজকে আরও উপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। নারী, তরুণ এবং তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান, কর অব্যাহতি ও অন্যান্য সুবিধা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *