মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০১ মামলা

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে একদিনে মোট ২,২০১টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ডিএমপি নিউজের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার (১৫ জুন) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ট্রাফিক বিভাগের একাধিক টিম অভিযান চালায়। এ সময় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৮টি ট্রাক, ৮টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ১০৩টি সিএনজি ও ২৪৪টি মোটরসাইকেলসহ মোট ৪৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ২০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২০০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ১৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি, ২৪১টি মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩৩টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *