বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাই সরকারী কলেজে বাস সার্ভিস চালু

ধামরাই ঢাকা প্রতিনিধি

ঢাকার ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজের উদ্যোগে দুটি দ্বিতল বাসের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭জুন) বেলা ১২ টার দিকে ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্বোধন উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। বাস দুটি মধ্যে একটি বাস জিরানী থেকেঃ ধামরাই সরকারী কলেজ অপরটি কাওয়ালীপাড়া থেকে ধামরাই কলেজ পর্যন্ত চলবে। বাস দুটি উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কর্মসুচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

অধ্যক্ষ, ধামরাই সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ ইফতেখার হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আল- মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ওসি তদন্ত মোঃ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ সিকদার, সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এইচ এম রুস্তমসহ প্রমুখ।

শিক্ষার্থী মোঃ শাহারিয়ার সানী জানান,ধামরাই কলেজের জন্য এই নতুন দুটি বাস কলেজের শিক্ষা কার্যক্রমে আরও গতি আনবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আগে লোকাল বাসে যাতায়াত করতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হত। বাসের জন্য অনেক সময় কলেজে আসতে দেরি হত। এখন সেই সমস্য দুর হবে। বাস দুটি চালু হওয়ায় কলেজের শিক্ষার্থীদের মনে আনন্দের জোয়ার বয়ছে।

প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, দীর্ঘ ৫৪বছর পর সরকারী উদ্যােগে ধামরাই সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য দুটি বাস চালু করা হয়েছে। এতে শিক্ষার মান উন্নয়ন হবে। শিক্ষার মান বাড়াতে কলেজের ছাত্রবাসসহ সকল উন্নয়ন কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *