সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপে জয় দিয়ে শুরু ঘানার

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ‘এল’ গ্রুপে নাটকীয় জয় পেয়েছে ঘানা। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইয়েরেঙ্কির একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় আফ্রিকার দলটি।

টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পানামা। তবে ঘানার গোলরক্ষক লরেন্স আতি-জিগি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চোটের কারণে আতি-জিগির পরিবর্তে গোলরক্ষক বেঞ্জামিন আসারেকে নামাতে বাধ্য হয় ঘানা। এরপর ম্যাচে ধীরে ধীরে ছন্দ ফিরে পায় ব্ল্যাক স্টারসরা এবং শেষদিকে আক্রমণের তীব্রতা বাড়ায়।

ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে ব্র্যান্ডন থমাস-আসান্তের নিখুঁত পাস পেয়ে সহজ ফিনিশে জয়সূচক গোল করেন ক্যালেব ইয়েরেঙ্কি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি ছিল তার প্রথম গোল।

এই জয়ে বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করল ঘানা। গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে আর পানামা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *