মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

শ্রীবরদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

শেরপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান আকন্দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহানসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ও পুষ্টিগুণসমৃদ্ধ ফলের প্রদর্শনী করা হয়েছে। পাশাপাশি ফল চাষ সম্প্রসারণ, সংরক্ষণ ও ফলভিত্তিক কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

আয়োজকরা জানান, তিনদিনব্যাপী এ মেলার মাধ্যমে ফল চাষে কৃষকদের আগ্রহ বাড়ানো, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং ফল সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *