বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

‘কাঁচা রাস্তা’ মন্তব্য নিয়ে মুখ খুললেন এমপি জেবা আমিন

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্য নিয়ে সৃষ্টি হওয়া আলোচনা-সমালোচনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান।

বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকার সড়কের বাস্তব চিত্র তুলে ধরতেই তিনি ‘কাঁচা রাস্তা’ শব্দটি ব্যবহার করেছেন। তার ভাষায়, এটি বাংলা ভাষার একটি স্বাভাবিক ও যথাযথ শব্দ।

জেবা আমিন বলেন, ‘আমি যদি “ডার্ট রোড” বা “আনপেইভড রোড” বলতাম, তাহলে সাধারণ মানুষ হয়তো সহজে বুঝতে পারতেন না। তাই সবাই যেন বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেন, সে কারণেই “কাঁচা রাস্তা” বলেছি।’

তিনি আরও জানান, রংপুর-৬ আসনের একজন সংসদ সদস্যও একই বিষয় আগে উল্লেখ করেছিলেন। মূল উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন অঞ্চলের অবকাঠামোগত সমস্যার প্রতি সংসদের দৃষ্টি আকর্ষণ করা এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানানো।

এর আগে জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে জেবা আমিন খান অভিযোগ করেন, অতীতে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও অনেক এলাকায় সড়ক অবকাঠামোর উন্নয়ন হয়নি। দুর্নীতির কারণেই সাধারণ মানুষ এখনো অনেক স্থানে কাঁচা সড়কের দুর্ভোগে ভুগছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি একই সঙ্গে বর্তমান সরকারকে পরিস্থিতির উন্নয়নে সময় দেওয়ার আহ্বান জানান।

সংসদে দেওয়া ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপরই নিজের বক্তব্যের ব্যাখ্যা সামনে আনেন জেবা আমিন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *