মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

পুলিশের ইউনিফর্মে আবার পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে বাহিনী

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। সরকারের জারি করা নতুন গেজেট অনুযায়ী, আগের মতো গাঢ় নীল ও হালকা জলপাই (অলিভ) রঙের সমন্বয়ে পোশাক পরবেন পুলিশ সদস্যরা। তবে এবার সব সদস্যের প্যান্টের রং হবে খাকি।

শুক্রবার (১৯ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষর রয়েছে।

গেজেটে বলা হয়েছে, জেলা ও অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট পরবেন। অন্যদিকে সব মহানগর পুলিশের শার্ট হবে হালকা জলপাই রঙের। তবে সবার জন্য খাকি রঙের প্যান্ট নির্ধারণ করা হয়েছে।

এপিবিএন, এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং র‍্যাবের ইউনিফর্মে কোনো পরিবর্তন আনা হয়নি। এসব ইউনিট আগের পোশাকেই দায়িত্ব পালন করবে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবির পাশাপাশি ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে।

এর ধারাবাহিকতায় গত বছরের জানুয়ারিতে আয়রন রঙের নতুন পোশাক অনুমোদন দেওয়া হয় এবং নভেম্বর থেকে সেই ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেন পুলিশ সদস্যরা।

তবে নতুন ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের অনেক সদস্য অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ ছিল, পোশাকের রং বাহিনীর পরিচিতির সঙ্গে মানানসই নয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক সমালোচনা ও ট্রলের মুখে পড়তে হয়েছে।

পরবর্তীতে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়।

সংগঠনটির দাবি ছিল, নতুন পোশাক নির্ধারণে সদস্যদের মতামত, দেশের আবহাওয়া ও বাস্তবতা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।

শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের রঙের ইউনিফর্মে ফেরার ঘোষণা দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *