মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে শিশুদের প্রতিভা বিকাশের আশা রাষ্ট্রপতির

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায়ে দক্ষ ফুটবলার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২০ জুন) শুরু হওয়া ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, দেশজুড়ে এ ধরনের আয়োজন শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতের প্রতিভাবান ফুটবলার তৈরিতে সহায়ক হবে।

রাষ্ট্রপতি বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গঠনের জন্য শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সরকার খেলাধুলাকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার পাশাপাশি তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া প্রতিভাবান খেলোয়াড়দের বৃত্তি এবং প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফুটবল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। বিশ্বকাপের আবহে এ খেলার জনপ্রিয়তা আরও বেড়েছে।

তবে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করতে হলে প্রাথমিক স্তর থেকেই নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করতে হবে। সে ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

রাষ্ট্রপতির ভাষ্য, দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা থেকে উঠে আসা ক্ষুদে ফুটবলাররা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *