সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

গোল উদযাপনে সাংবাদিকের কাছে ছুটে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে দ্বিতীয় গোল করার পর ভিন্ন এক উদযাপনের মুহূর্তে দেখা গেল লিওনেল মেসিকে। সাধারণত সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করলেও এবার তিনি ছুটে যান সংবাদমাধ্যমের গ্যালারির দিকে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক জোয়াকিন ব্রুনো। তিনি উচ্ছ্বাসে চিৎকার করছিলেন এমন সময়ই মেসির নজরে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গ্যালারির দিকে যাওয়ার পথে হঠাৎই ব্রুনোর সঙ্গে মেসির চোখাচোখি হয়। এরপর তিনি এগিয়ে গিয়ে সাংবাদিকের সঙ্গে হাত মেলান এবং সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন এক মুহূর্ত ভাগ করে নেন।

ঘটনাটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ছিল বলে জানা গেছে। কর্নারের দিকে যাওয়ার সময়ই মেসি ব্রুনোকে উচ্ছ্বাসে মেতে থাকতে দেখে তার দিকে এগিয়ে যান।

এই অপ্রত্যাশিত মুহূর্তে আবেগে ভেসে যান সাংবাদিক জোয়াকিন ব্রুনো। তিনি বলেন, এই মুহূর্তেও আমি কাঁপছি। লিও দ্বিতীয় গোলের পর আমাকে উদযাপন করতে দেখে কাছে এসে হাত মিলিয়েছে। আমি তার হাত স্পর্শ করেছি এটা এখনও বিশ্বাস হচ্ছে না।

তিনি আরও বলেন, একজন আর্জেন্টাইন ও মেসি ভক্ত হিসেবে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। জীবনের শেষ দিন পর্যন্ত এই স্মৃতি তিনি মনে রাখবেন বলেও জানান। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বন্ধুদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *