সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে নদী বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

নদী বাঁচাও দেশ বাঁচবে এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বংশী নদীর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বুধবার (১জুলাই) বেলা ১২টার দিকে ধামরাই নোঙর বাংলাদেশ সংগঠনের আয়োজনে কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় কুল্লা ইউনিয়নের সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহন করেন।

নোঙর সংগঠনের ধামরাই উপজেলার আহবায়ক মোঃ বদরুল সরদারের নেতৃত্বে কুল্লা ইউনিয়নের বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নদী দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে বক্তরা বলেন, বংশী নদীটি ধামরাই উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে। এই নদী আমাদের প্রাণের নদী। সেই নদীর জায়গা দখল করে বিভিন্ন জনে দোকানপাট ও স্থাপনা তৈরি করেছে। যার কারণে দিন দিন বংশী নদী ছোট হয়ে আসছে। ফলে নদীপথে নৌকা থেকে শুরু করে মালবাহী জাহাজ চলাচলে বাঁধাগ্রস্ত হচ্ছে। এছাড়া ফোর্ডনগর থেকে সাভার যাওয়ার পথের রাস্তা দখল করে দোকান করায় দিনের বেশির ভাগ সময় যানজট লেগে থাকে। ফলে অসুস্থ রোগী এবং সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয় ঘন্টার পর ঘন্টা। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তার যানজট নিরসনে সংশ্লিষ্ট সাভার ও ধামরাই সংসদ সদস্যদের প্রতি আহবান জানান।

এই বিষয়ে নোঙর সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমন সাহা বলেন, বংশী নদী দখল করে অবৈধ স্থাপনা ও রাস্তার জায়গা দখল করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে যানজট মুক্ত করার আহবান জানান। অন্যথায় এর চেয়ে কঠিন কর্মসুচি দেওয়ার হুসিয়ারী দেন।

এই সময় আরও বক্তব্য রাখেন, ধামরাই থানা নোঙর সংগঠনের আহবায়ক মোঃ বদরুল সরদার, নোঙর সংগঠনের ধামরাই উপজেলা সদস্য ভজন রায়, নোঙর সংগঠনের সদস্য শারমিন সুলতানা, সাবেক কমিশনার মালেকা বেগম, মোঃ আব্দুল খালেক  প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *