কৃষি পুন:র্বাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার( ০২জুলাই) দুপুরের দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে দুই হাজার একশ উপকারভোগী কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ ও গাছের চারা বিতরন করা হয।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধামরাইয়ে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাকসবজি কর্মসূচির আওতায় ২০০০ জন কৃষক প্রত্যেকে ৭ ধরণের শাকসবজির মোট ৩০০ গ্রাম করে বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি পটাশ সার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলায় চলতি মৌসুমে ২১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আমন ধানের উন্নত জাতের স্বল্পজীবনকালীন ধান যেমন ব্রিধান ১০৩, ব্রিধান ৭৫, ব্রিধান ৮৭, ব্রিধান ২৯ এর ০৫ কেজি করে বীজ এবং ১০কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধামরাই উপজেলায় বিনামূল্যে মোট ১০৯৮ জন উপকারভোগীদের মাঝে ৫টি করে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা, জৈবসার ও খুঁটি বিতরণ করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সামছুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান।
প্রধান অতিথি বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষক বাঁচলে দেশ বাচবে। সরকারের এ কর্মসূচির সঠিক বাস্তবায়নে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপদ খাদ্যে নিরাপত্তা নিশ্চিত এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।