সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে সরকারের নানা উদ্যোগ : মীর শাহে আলম

Reporter Name
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে অন্য কোনো দেশের অনুকরণে নয় বরং নিজস্ব বৈশিষ্ট্যে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১১ জুলাই) সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে চলমান বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ উদ্যোগ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে বর্জ্যের স্তূপ ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে নোংরা পরিবেশে পরিণত হয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তার নির্দেশনায় জেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ, পরিবেশ উন্নয়ন এবং সড়কের পাশে নিমগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই কার্যক্রম বাস্তবায়িত হলে প্রায় দুই দশক পর ঢাকা-আরিচা মহাসড়কের ওই অংশ দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ ফিরে পাবে।

মীর শাহে আলম আরও বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে মানুষের চলাচলে কোনো ধরনের ভোগান্তি না থাকে।

পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেখানে-সেখানে বর্জ্য না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তিনি জানান, আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকার প্রায় ১ দশমিক ২ কিলোমিটারজুড়ে বর্জ্য অপসারণের পর ১৫ ফুট প্রশস্ত অংশে বালু ভরাট, নেটিং ও ব্যারিকেড স্থাপন করে সেখানে নিমগাছের চারা রোপণ করা হবে।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রাফিউল আলম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, সহকারী কমিশনার (নেজারত শাখা) মো. আদনান জুলফিকার, সাভার উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মিনারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *