মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মানবিক স্বাস্থ্যসেবার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে ঢামেককে গড়ার আহ্বান

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে কেবল ঐতিহ্যের ধারক হিসেবে নয় আধুনিক চিকিৎসা, গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক নেতৃত্বের একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসাবিজ্ঞানে প্রযুক্তির ব্যবহার যতই বাড়ুক না কেন এর মূল লক্ষ্য সবসময় মানুষ। একজন চিকিৎসকের মানবিক আচরণ ও আশ্বাসের কয়েকটি কথাও অনেক সময় রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আবেগঘন বক্তব্যে তিনি জানান, চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর আর কখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসার সুযোগ হয়নি। গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগে দায়িত্ব পালনের সময় দরিদ্র ও অসহায় রোগীদের কষ্ট কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে হবে যেখানে উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি প্রতিটি রোগী সহমর্মিতাপূর্ণ আচরণ পাবেন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে আড়াই দশকের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হবে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ডিএমসিয়ানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু আবেগ নয়, প্রতিষ্ঠানের উন্নয়নে দায়িত্ববোধ নিয়েও সবাইকে এগিয়ে আসতে হবে।

ডা. জুবাইদা রহমান বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি ভবন বা অবকাঠামোতে নয়; বরং এর মানুষ, তাদের মেধা এবং মূল্যবোধে নিহিত থাকে। তাই ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ এর শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকরা।

তিনি আরও বলেন, চিকিৎসাবিজ্ঞানের প্রতিটি অর্জনের সঙ্গে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবনের গল্প জড়িয়ে থাকে। এ কারণে পেশাগত প্রতিযোগিতার মধ্যেও চিকিৎসকদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *