মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

রাজধানীর পরিকল্পিত নগরায়নের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজউক চেয়ারম্যান এবং সরকারের দুই সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এক মাসের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে এ বিষয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের কাছে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, পরিকল্পিত নগরায়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ড্যাপ প্রণয়ন করা হলেও তা বাস্তবায়নে দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। এর ফলে রাজধানীতে অপরিকল্পিত ও অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে।

আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল বলেন, বিপুল অর্থ ব্যয়ে প্রণীত এ মহাপরিকল্পনার বাস্তবায়ন পরিস্থিতি জানতে এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতেই নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

তিনি আরও বলেন, ড্যাপে অন্তর্ভুক্ত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে নগর ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতার যে চিত্র দেখা যায়, ড্যাপ যথাযথভাবে বাস্তবায়িত হলে এমন দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হতো।

উল্লেখ্য, সরকার ২০২২ সালের আগস্টে ড্যাপ (২০২২–২০৩৫) কার্যকরের গেজেট প্রকাশ করে। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে আবাসন, ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) এবং ভবন নির্মাণসংক্রান্ত কয়েকটি বিধানে পরিবর্তন আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *