মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

৮৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন এস জানকী

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী এস জানকী আর নেই। শনিবার (১১ জুলাই) ৮৮ বছর বয়সে দক্ষিণ ভারতের এই কিংবদন্তি কণ্ঠশিল্পী শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম, হিন্দিসহ একাধিক ভাষায় হাজারো গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তোলেন তিনি। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন রাজ্য সরকারের মোট ৩৩টি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করার ঘোষণা দিলেও তিনি সেই সম্মান গ্রহণ করেননি। তাঁর বক্তব্য ছিল, দীর্ঘ সংগীতজীবনের মূল্যায়নে আরও উচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তা অনেক আগেই পাওয়া উচিত ছিল।

১৯৩৮ সালের ২৩ এপ্রিল বর্তমান অন্ধ্রপ্রদেশের গুন্টুরে জন্মগ্রহণ করেন এস জানকী। প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষা ছাড়াই ছোটবেলা থেকেই গানের প্রতি অনুরাগ গড়ে ওঠে। মাত্র নয় বছর বয়সে প্রথমবার মঞ্চে গান পরিবেশন করে সবার নজর কাড়েন তিনি।

১৯৫৭ সালে তামিল চলচ্চিত্র বিধিয়িন ভিলাইয়াত্তুর মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে তার পথচলা শুরু হয়। এরপর কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ছয় দশকেরও বেশি সময় ধরে কণ্ঠের জাদুতে কোটি শ্রোতার হৃদয়ে রাজ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকে মোট ৩৩টি চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

২০১৩ সালে ভারত সরকার তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ ভূষিত করে। কিন্তু তা তিনি প্রত্যাখ্যান করেন। সে সময় স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছিলেন, ভারতীয় সংগীতে তার দীর্ঘ অবদানকে মূল্যায়ন করতে তাঁকে ‘ভারতরত্ন’ দেওয়া উচিত ছিল। এবং এ স্বীকৃতি তার অনেক আগেই পাওয়া উচিত ছিল।

ব্যক্তিগত জীবনে ১৯৫৯ সালে ভি. রামপ্রসাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৯৭ সালে স্বামীর মৃত্যুর পরও সংগীতচর্চা অব্যাহত রাখেন। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র ও মঞ্চে গান গাওয়া থেকে অবসর নিলেও ২০১৮ সালে ভক্তদের অনুরোধে একটি তামিল চলচ্চিত্রের জন্য শেষবারের মতো গান রেকর্ড করেন।

এস জানকীর মৃত্যুতে ভারতীয় সংগীতাঙ্গন এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। তার অসংখ্য কালজয়ী গান ভবিষ্যতেও শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *