সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

আদ্-দ্বীন হাসপাতাল পরিদর্শনের পরই নতুন সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে নতুন সিদ্ধান্তের আগে প্রতিষ্ঠানটি পরিদর্শনে যাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম। পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ ইউনিটের দরজা-জানালাসহ প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তনের কাজ শুরু করেছে। পাশাপাশি ভেন্টিলেশন ব্যবস্থা উন্নত করার জন্য মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাবও জমা দিয়েছে।

তিনি জানান, খুব শিগগিরই একটি কারিগরি দল হাসপাতালটি পরিদর্শন করবে। পরিদর্শনে প্রস্তাবিত পরিবর্তনগুলো সন্তোষজনক ও বাস্তবসম্মত বলে বিবেচিত হলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর পর সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছে। তিনি জানান, নিহত শিশুদের পরিবারগুলোর অবস্থা অত্যন্ত করুণ। তারা কিছু আর্থিক সহায়তা পেলেও প্রতিশ্রুত অর্থ পুরোপুরি না পাওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে।

মামলার বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে। তবে মৃত্যুর পর ময়নাতদন্তের অনুমতি না পাওয়ায় তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। তবুও ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। তদন্ত কমিটি হাসপাতালের অবহেলা এবং ওয়ার্ডে অক্সিজেনের ঘাটতিকে ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে। এর পরিপ্রেক্ষিতে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *