সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মোরেলগঞ্জে যুবলীগ নেতার সিগারেট ফ্যাক্টরী থেকে দেড় কোটি টাকার চোরাই মেসিন ঊদ্ধার

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবলীগ নেতার সিগারেট ফ্যাক্টরী থেকে সিগারেট তৈরীর দেড় কোটি টাকা মূল্যের একটি চোরাই মেসিন ঊদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে পৌর যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক সানকিভাঙ্গা গ্রামের বদরুল আলম ভদ্দর এর ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজের তালা ভেঙ্গে পুলিশ মেসিনটি ঊদ্ধার করে।

এর আগে গ্রীন টোবাকো লি. এর মালিক বিএনপি নেতা সোমনাথ দে তার ফ্যাক্টরী তেকে সিগারেট তৈরীর মেসিন চুরি হয়েছে মর্মে বাগেরহাট ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত ওই অভিযোগের প্রেক্ষিতে সার্স ওয়ারেন্ট জারি সহ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেন।

সোমনাথ দে বলেন, জুলাই বিপ্লবের পরে তার ব্যবসায়ীক পার্টনার বদরুল আলম ভদ্দর গ্রীন টোবাকে থেকে সিগারেট তৈরীর দেড় কোটি টাকা মূল্যের মেসিন চুরি করে নিয়ে ক্রাউন টোবাকেতে বসায়। প্রায় দুই বছর পরে সোমনাথ দে শ্রমিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে কোর্টে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার বলেন, সোমনাথ দে তার মেসিন সনাক্ত করেছেন। সেটি ঊদ্ধার করে পুলিশের মাধ্যমে কোর্টে সোপর্দ করা হয়েছে।

এদিকে নকল ডারবি সিগারেট তৈরীর অভিযোগে ব্রিটিশ-আমেরিকা টোবাকো কোম্পানীর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর বর্তমানে জেল হাজতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *