সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের দুদিন পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল হোসেন মুফতিকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্তে রাষ্ট্রপতির আদেশক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সবিচ মো. কামরুজ্জামান গত ২৬ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করেছেন। যা সোমবার (২৭ জুলাই) জনসম্মুখে আসে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর পরিদর্শনকালে অনিয়ম, দুর্ণীতি, অব্যবস্থাপনা, পরিত্যাক্ত ভবন, এমনকি সৌচাগারে মেয়াদ উর্ত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। যা চিকিৎসা সেবায় সুনাম নষ্ট করছে’।

এসব কারনে ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও তা তদন্তকালে যাতে তিনি প্রভাব বিস্তার করতে না পারেন সে কারনে তাকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডা. কামাল হোসেন মুফতি দাপ্তরিকে এ আদেশের(সাময়িক বরখাস্ত) বিষয়ে বলেন, ‘আপত দৃষ্টিতে মাননীয় মন্ত্রী যে সকল ত্রুটি দেখেছেন তার সকল দায় আমার ওপর বর্তায়। তাই কর্তৃপক্ষ আমাকে সাময়িক বরখাস্ত করেছেন। আশাকরি তদন্তে প্রকৃত তথ্য বের হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *