মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাকে সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর বিচার ব্যবস্থার মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আরও ১২টি জেলায় ডিজিটাল ই-বেইলবন্ড (ইলেকট্রনিক জামিননামা) কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, সাধারণ মানুষকে যেন ন্যায়বিচারের জন্য দীর্ঘদিন আদালতের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, সেটিই সরকারের অন্যতম লক্ষ্য। বিচারপ্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

আইনমন্ত্রী জানান, আগে আদালত থেকে কারাগারে জামিননামা পৌঁছানো এবং সংশ্লিষ্ট আসামিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হতো। ই-বেইলবন্ড চালুর ফলে এখন আইনজীবীরা নিজেদের চেম্বার কিংবা অন্য যেকোনো স্থান থেকে স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে জামিননামা দাখিল করতে পারছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরুর পর পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় ই-বেইলবন্ড চালু করা হয়েছে। তিন ধাপে ইতোমধ্যে ১৬টি জেলায় এই ব্যবস্থা চালু হয় এবং এর মাধ্যমে প্রায় ১ লাখ ২০ হাজার ডিজিটাল জামিননামা নিষ্পত্তি হয়েছে।

নতুন করে আরও ১২টি জেলা যুক্ত হওয়ায় বর্তমানে দেশের মোট ২৮টি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু হলো। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ই-বেইলবন্ড চালুর ফলে বিচারপ্রার্থী মানুষের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভোগান্তিও কমবে। বিশেষ করে কারাগার থেকে জামিনপ্রাপ্ত আসামিদের দ্রুত মুক্তির ক্ষেত্রে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মামলাজট কমানোর বিষয়েও গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী। আপসযোগ্য মামলাগুলো লিগ্যাল এইডের মাধ্যমে মধ্যস্থতা করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার জন্য বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ছোটখাটো মামলা বছরের পর বছর চলতে থাকলে একদিকে রাষ্ট্রের অর্থ ও সময় ব্যয় হয়, অন্যদিকে আদালতের ওপরও চাপ বাড়ে। তাই বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় আইনমন্ত্রী ঘোষণা দেন, আগামী এক বছরের মধ্যে যেসব জেলা বিকল্প বিরোধ নিষ্পত্তিসহ কার্যকর উদ্যোগের মাধ্যমে সবচেয়ে বেশি মামলাজট কমাতে সক্ষম হবে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেসব জেলাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন জেলার বিচার বিভাগ, আইনজীবী সমিতি ও কারা কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ভার্চুয়ালি যুক্ত হয়ে ই-বেইলবন্ড কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *