বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ও ডাকসুর সাবেক ভিপি, সাবেক এমপি, মন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক আমান উল্লাহ আমান পঞ্চমবারের মতো সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে প্রায় ৮৪ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর সংসদ ভবন কমপ্লেক্সে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানের মধ্যে আমান উল্লাহ আমান সহ অন্যান্য এমপিরা শপথ বাক্য পাঠ করেন। শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হওয়ার ফলে আমান উল্লাহ আমান আবারও দেশের আইনপ্রণয়নের অংশ হলেন।