মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত দুই

মো: আব্দুর রউফ, ধামরাই, ঢাকা
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের বাড়িতে এলাকাবাসীদের ভিড়

ঢাকার ধামরাইয়ে সিমেন্টবাহী গাড়ীর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ দুই জন নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মোঃ তারেক হোসেন মল্লিক (৩৬) । তিনি উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ সামছুল হক মল্লিকের পুত্র এবং অপর জন একই উপজেলার কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের সাইদুর রহমানের পুত্র কুদ্দুছ আলী (৬৫)।

আজ বৃহস্পতিবার (৫মার্চ) বেলা ৫টার দিকে ধামরাই উপজেলার কালামপুর – কাওয়ালীপাড়া আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া বাসস্টান্ড এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধামরাই উপজেলার কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে তারেক বাড়ি যাওয়ার সময় বাটিুলিয়া বাসস্ট্যান্ডে পৌছালে অপর দিক থেকে একটি সিমেন্টবাহী গাড়ীর সাথে মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে তারেক হোসেন মল্লিক ঘটনাস্থলে মারা যান। অপরজন বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে সিয়ে যায়। পরে তিনিও মৃত্যু বরণ করেন।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত মৃধা জানান, দূর্ঘটনায় নিহত ব্যক্তিদ্বয়ের মরদেহ ‍উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সিমেন্টবাহী গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *