মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মুন্সিগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে সশস্ত্র হামলা : গুলিবিদ্ধ ১৫, আটক ৩

Reporter Name

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৮ মার্চ) রা শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার খাঁন বংশের দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দা হারুন খাঁন ও মান্নান খাঁনের সঙ্গে একই বংশের মিজান খাঁনের তর্কাতর্কি হয়। একপর্যায়ে মান্নান বন্দুকের বাট দিয়ে মিজানকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার পর বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মিজানের বাবা খোরশেদ খাঁন বিষয়টি জানতে পেরে মান্নানকে গালিগালাজ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে মান্নান তার সহযোগীদের নিয়ে আগ্নেয়াস্ত্রসহ রাতের দিকে মিজানের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে সেখানে থাকা নারী, শিশু ও বৃদ্ধরা আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন। হঠাৎ গুলিবর্ষণে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেদ খাঁন, মোস্তাকিম, ইদ্রিস খাঁন ও সাফি বেগম।

স্থানীয়রা জানান, আহতদের চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এবং স্বজনরা গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অন্তত ১১ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত জয়তন বেগম ও মিনু বেগমকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, পূর্ব বিরোধের জেরে একই বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্র ধরে এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন হারুন খাঁন, মান্নান খাঁন ও মহসিন খাঁন। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক এবং ৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

তিনি আরও জানান, নতুন করে কোনো সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *