বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ইতালিতে মুসলিম শিক্ষার্থীদের ঈদের ছুটি ইতিহাসে প্রথমবার

Reporter Name

ইতালির রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন। এবার পবিত্র ঈদুল ফিতরের দিন মুসলিম শিক্ষার্থীরা স্কুলে অনুপস্থিত থাকলেও তা বৈধ হিসেবে গণ্য হবে।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো সম্প্রতি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে পাঠানো বিশেষ বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে, এই সিদ্ধান্ত দেশের অন্তর্ভুক্তি নীতি এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার অংশ।

যদি অভিভাবকরা পূর্বেই স্কুলকে জানান তবে ঈদ উদযাপনে অংশগ্রহণকারী শিক্ষার্থীর অনুপস্থিতি বার্ষিক উপস্থিতি বা রেকর্ডে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত মোট প্রয়োজনীয় ঘণ্টার গণনায় এই অনুপস্থিতি অন্তর্ভুক্ত হবে না।

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঈদের দিন অনেক শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত থাকতে হতো।

বাংলাদেশি কমিউনিটি নেতা বলেন, এটি আমাদের দীর্ঘ সংগ্রামের এক বিশাল বিজয়। ধর্মীয় পরিচয়ের প্রতি এই স্বীকৃতি মুসলিমদের মূলধারায় সম্পৃক্ত হতে উৎসাহ দেবে।

শিক্ষা বিশ্লেষকরা মনে করেন, এটি কেবল ছুটি নয় বরং ইউরোপে ইসলামের ধর্মীয় মূল্যবোধের প্রতি ক্রমবর্ধমান সম্মানের প্রতিফলন।

ইতালিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পদক্ষেপ অন্যান্য বিদ্যালয়ের জন্যও পথপ্রদর্শক হয়ে থাকবে, বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মীয় সহনশীলতার অনন্য উদাহরণ স্থাপন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *